1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে জনমনে আতঙ্ক ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২.২ কেজি ভারতীয় গাঁজাসহ মোটরসাইকেল জব্দ রাণীশংকৈলে পৈতৃক সম্পত্তি জবর দখলের চেষ্টার অভিযোগ হতাহতের শঙ্কা ট্রেড লাইসেন্স না থাকায় দুপচাঁচিয়য় ৫ দোকানে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় বিএনপির বিক্ষোভ মিছিল দুপচাঁচিয়ায় উপকার ভোগীদের মাঝে আর্থিক চেক বিতরণ চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির নজরদারি জোরদার লক্ষ্মীপুরে ছাত্র দলের সভাপতি পদে আলোচিত দু’জনই বিবাহিত। আওয়ালীগ ষড়যন্ত্রে জড়ালে জনগণ ছেড়ে দেবে না—মির্জা ফয়সল আমীন

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে ৬ কেজি গাঁজাসহ এক নারী পাচারকারী আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে ৬ কেজি গাঁজাসহ এক নারী পাচারকারী আটক।

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী :

 

রাজশাহীর বেলপুকুর চেকপোস্টে র‍্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ একজন নারী মাদক পাচারকারীকে আটক করেছে।

গতকাল (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে বেলপুকুর বাইপাস মোড়ে হাইওয়ে সড়কের উপর এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। আটককৃত নারী মাদক পাচারকারীর নাম মোছাঃ মনি আক্তার (৩৫)। তিনি ফেনী জেলার দাগনভূঁইয়া থানার সিন্দুরপুর ইউনিয়নের বাসিন্দা এবং মো. ইব্রাহিম খলিলের স্ত্রী।

র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘আলভি স্পেশাল ’ (রেজিঃ নম্বর- ঢাকা মেট্রো-ব-১৪-১৫৯৪) নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মনি আক্তারের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে মনি আক্তার স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় মনি আক্তারের বিরুদ্ধে রাজশাহী মহানগরের বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD