রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে ৬ কেজি গাঁজাসহ এক নারী পাচারকারী আটক।
মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী :
রাজশাহীর বেলপুকুর চেকপোস্টে র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ একজন নারী মাদক পাচারকারীকে আটক করেছে।
গতকাল (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে বেলপুকুর বাইপাস মোড়ে হাইওয়ে সড়কের উপর এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। আটককৃত নারী মাদক পাচারকারীর নাম মোছাঃ মনি আক্তার (৩৫)। তিনি ফেনী জেলার দাগনভূঁইয়া থানার সিন্দুরপুর ইউনিয়নের বাসিন্দা এবং মো. ইব্রাহিম খলিলের স্ত্রী।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘আলভি স্পেশাল ’ (রেজিঃ নম্বর- ঢাকা মেট্রো-ব-১৪-১৫৯৪) নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মনি আক্তারের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে মনি আক্তার স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় মনি আক্তারের বিরুদ্ধে রাজশাহী মহানগরের বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM