1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রূপগঞ্জের দুই সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার পঠিত

রূপগঞ্জের দুই সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সাব-রেজিস্ট্রার খন্দকার গোলাম কবির ও রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রার মোহাম্মদ হানিফকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ১৩এপ্রিল রবিবার সাব-রেজিস্ট্রি অফিসের মিলোনায়তনে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুল ভেন্ডার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু মোঃ মাসুম।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রফিক, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলিল লিখক সমিতির সাংগঠনিক সম্পাদক ছালাউদ্দিন মোল্লা, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির ৯নম্বর ওয়ার্ডের সভাপতি ও সমিতির সহ-সভাপতি আল আমিন মাসুদ, স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাকার মিন্টু, সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, সাইদুর রহমান প্রমুখ।
পরে বিদায়ী সাব-রেজিস্ট্রারদের মধ্যে উপহার প্রদান ও মোনাজাতের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD