1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

পদ্মা ও আড়িয়াল খাঁ নদে ইলিশ  অভিযানে ৪০০ মিটার বাঁধ উচ্ছেদ 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পঠিত

পদ্মা ও আড়িয়াল খাঁ নদে ইলিশ  অভিযানে ৪০০ মিটার বাঁধ উচ্ছেদ 

শিমুল তালুকদার, সদরপুর থেকে:

জাটকা নিধোন রোধ করতে  ০৯/০৪/২০২৫ তারিখ বুধবার বিকাল ৩:০০ টা থেকে সন্ধ্যা ৮:০০ টা পর্যন্ত উপজেলার শিমুলতলী ঘাট সংলগ্ন পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদের সংযোগ স্থলে জেঁকে বসা জাটকা ধরার অবৈধ বাঁধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত কুমার সরকারের দিকনির্দেশনায় সদরপুর  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই অভিযান পরিচালনা করা হয়। 

বাঁধে কোনাজালের ফাঁদ পেতে জাটকা নিধোন চলছিল বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ জানানো হয়। যার ভিত্তিকে দ্রুত পদক্ষেপ গ্রহণপূর্বক উক্ত অভিযান পরিচালনা করে সদরপুর উপজেলা প্রশাসন ও সদরপুর উপজেলা মৎস্য দপ্তর। উক্ত অভিযানে আনুমানিক ৪০০ মিটার দীর্ঘ বাঁধ উচ্ছেদ করা হয় এবং ৩০০ মিটার অধিক কোনাজাল জব্দ করতে সক্ষম হয়। 

অভিযানে  উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  রুবানা তানজিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা  মো: মেহেদী হাসান এবং সদরপুর থানা পুলিশের একটি চৌকস দল। 

পরবর্তীতে বাঁধের নিকটবর্তী অবৈধভাবে স্থাপিত ৭০০-৮০০ মিটার চায়না দুয়ারী জাল ও ১০০০-১২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। 

 

অভিযান শেষে জব্দকৃত জাল চন্দ্রপাড়া ঘাটে বিধি মোতাবেক বিনষ্ট করা হয়।  

এ সময় উপস্থিত উৎসুক জেলে ও জনতার মাঝে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ এর লিফলেট বিতরণ করে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর। 

উপজেলা মৎস্য দপ্তর মারফত জানা যায়, জাটকা ধরা বন্ধ করে জাল ভরে ইলিশ তোলার মাধ্যমে দেশের জনগণের নাগালের মাঝে জাতীয় মাছ ইলিশ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা তৈরিকরণে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর অঙ্গীকারবদ্ধ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD