1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা গাধু হত্যা মামলার দুই আসামীর যাবজ্জীবন,৮ আসামী বেকসুর খালাস

  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা গাধু হত্যা মামলার দুই আসামীর যাবজ্জীবন,৮ আসামী বেকসুর খালাস

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জলিয়ারপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওরফে গাধু হত্যা মামলার দুই আসামীর যাবজ্জীন কারাদন্ড দিয়েছে আদালত।এছাড়া ৮ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছ।বুধবার দুপুরে  জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ দায়রা মো.আবু বকর ছিদ্দিক এ রায় ঘোষনা দেন।যাবজ্জীন প্রাপ্ত আসামীরা হলেন,উপজেলার মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড় এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে মো.লেবু মিয়া ও একই উপজেলার দেউলিয়াবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র মজনু মিয়া।জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।মামলা সুত্র জানায়,২৪/১২/১৯৯৮ সালে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওরফে গাধুকে খুন করে বাথরুমের ট্যাঙ্কির ভীতর বস্তায় ভরে রাখে।ওই সময়ে নিহতের স্ত্রী লাইলী বেগম বাদী হয়ে লেবু মিয়াসহ ১৩ জকে আসামী করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার বিবাদী পক্ষের আইনজীবী মো. মাহামুদুল হাছান ওরফে পলাশ জানান,দীর্ঘ ২৭ বছর পর মামলার চুলচেরা বিশ্লেষন করে বিজ্ঞ বিচারক বুধবার এ রায় ঘোষনা দেন। মামলার রায় ঘোষনায় বাদী লাইলী বেগমের পুত্র লাভলু মিয়া আপাতত খুশি।মামলার নির্দোষ প্রমানিতরা উপজেলা মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড় ও দেউলিয়াবাড়ি এলাকার,নজরুল ইসলাম,দুলাল মিয়া,আব্দুল জব্বার,বিল্লাল হোসেন,তৈমুছ আলী,মিন্টু,পলাতক ইয়ানুছ ও হেলাল উদ্দিন।মামলার বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন,মো.আব্দুল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD