1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

ভূঞাপুরেচাঞ্চল্যকর রঞ্জু হত্যা মামলার প্রধান আসামী ফরিদ গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পঠিত

ভূঞাপুরেচাঞ্চল্যকর রঞ্জু হত্যা মামলার প্রধান আসামী ফরিদ গ্রেপ্তার

মো:ফারুক আহমেদ টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের বাসাইলে মাদকাসক্তদের হামলায় নিহত খঃ শরিফুজ্জামান রঞ্জু হত‌্যর প্রধান আসামী মোঃ ফরিদ কে সিলেট র‍্যাব-৯ সিপিএসসি এর সহযোগিতায় গ্রেপ্তার করেছেন টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ।সোমবার (৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে সিলেট জেলার ঘোয়াইনঘাট থানাধীন মামার বাজারস্থ আসাদুজ্জান জীবনের বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
পরে মঙ্গলবার (৮ এপ্রিল) টাঙ্গাইলের বাসাইল থানার হত্যা মামলার এজাহার ভুক্ত প্রধান আসামী মোঃ ফরিদকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। গ্রেফতারকৃত আসামী মোঃ ফরিদ হোসেন (২৫) টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার মোঃ মনির হোসেনের ছেলে। এর আগে, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের মাদকাসক্ত ফরিদ খানকে তার পরিবার চিকিৎসার জন্য টাঙ্গাইলের বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যোগাযোগ করে লিখিত শর্তসাপেক্ষে গত ২২ মার্চ বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারী রঞ্জুসহ কয়েকজন উপজেলার কাশিল এলাকায় মাদকাসক্ত ফরিদ খানকে আনতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এসময় রঞ্জু গুরুতর আহত হয়। তাকে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প‌রে ২৩ মার্চ বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায়
২৪ মার্চ নিহতের স্ত্রী নূরী বাদী হয়ে ৬ জনকে আসামি করে বাসাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ ফরিদ আহমেদ জানান, আসামি নিজেকে আত্মগোপন করে রাখার জন্য তার মোবাইল ফোন নদীতে ফেলে দেন, প্রথম সে ঢাকায় আত্মগোপন করেন, সেখান থেকে চট্টগ্রাম আত্মগোপন করেন, পরে সিলেটের ঘোয়াইনঘাটে আত্মগোপন করে থাকা অবস্থায় সিলেট র‍্যাব-৯ এর সহযোগিতায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
পরে মঙ্গলবার ৮ এপ্রিল টাঙ্গাইলের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। টাঙ্গাইল বিজ্ঞ আদালতের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে রঞ্জু হত্যার ঘটনার শিকারোক্তি প্রদান করে। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD