1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ৭টি ভারতীয় গরু জব্দ। সীমান্ত থেকে মাদক এনে সরবরাহ, দৌলতদিয়ায় আটক তুহিন রাজবাড়ীতে ট্রাকে আগুন রাজনৈতিক শৃঙ্খলা ও সতর্কতার বার্তা রামপালে, মতবিনিময়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে *সাভার-আশুলিয়ায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি, ১১টি কারখানা বন্ধ* দাঁতমারা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন জামায়াতের নেতা শামসুদ্দিন হাসান পবিপ্রবি’র সৃজনী স্কুল এন্ড কলেজের অটোমেশন সফটওয়্যার এর উদ্বোধন শ্রীপুরে পৌরসভাসহ ৯টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

রামগতিতে গৃহবধুকে সংঘবদ্ধ চক্রের ধর্ষণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

রামগতিতে গৃহবধুকে সংঘবদ্ধ চক্রের ধর্ষণ

ফিরোজ আলম পরশ, রামগতি (লক্ষীপুর) প্রতনিধি :

লক্ষীপুরের রামগতিতে একটি সংঘবদ্ধ চক্র এক গৃহবধূ কে ধর্ষণ করে, গেছে, ওই এলাকার গৃহবধূ গতরাত সেহরির পর প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পাশের টয়লেটে যান। আসার পথে দুপাশ থেকে অপরিচিত দু ব্যক্তি তাকে ঝাপটে ধরে মুখ চেপে পাশের একটি বাড়ির নির্জন পুকুর পাড়ে নিয়ে যায়। এরপর হাত পা ও মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করা । এক পর্যায়ে জ্ঞান হারিয়ে পেলেন ওই নারী। জ্ঞান ফেরার পর চিৎকার করলে আশপাশের নারীরা এসে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসেন।

ভুক্তভোগী নারী জানান, তার বাড়ি সিলেট জেলায়, বছর দুয়েক আগে তার সাথে বিয়ে হয় চরগাজী ইউনিয়নের এক যুবকের সাথে। স্বামীর সাথে এক সন্তানসহ ভালোভাবে সংসার চলছে। বিয়ের দু মাস পর পাশ্ববর্তী গ্রামে স্বামীর বোনের বাড়িতে বেড়াতে যান তিনি। সেখানে ননদের জামাই জামাল আহমেদ তার সাথে খারাপ আচরণ করে। পারিবারিক ভাবে এর প্রতিবাদ করলে তাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর কয়েক মাস পর বাড়িতে এসে জামাল জোর করে ধর্ষণ করে। এর বিচার দাবি করে এলাকার গণমান্যদের জানালেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সালিসি বৈঠক হতে দেননি জামাল।

ভুক্তভোগীকে উদ্ধার করা একাধিক নারী জানান, ওই নারীর চিৎকার শুনে আমরা এগিয়ে আসি। কাপড়বিহীন অবস্থায় তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসি। জিজ্ঞেস করলে চার-পাঁচজন মিলে তাকে জোর করে ধর্ষণ করেছে বলে জানায়। সঠিক তদন্ত করে এর সুষ্ঠু বিচার দাবি করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD