1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নেত্রকোনার পূর্বধলা উপজেলার  শ্যামগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নি’হত

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার 
শ্যামগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নি’হত

শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কুতুবপুর পালের ঘাট মোড়ে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার (২৪ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের আব্দুল খালেকের পুত্র।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোশারফ হোসেন মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ছাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।নিহতের চাচা মোঃ আব্দুর রহমান জানান, “মোশারফ স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো আজও ভোরে সাইকেল যোগে ইট ভাটায় যাচ্ছিলেন। হঠাৎ ছয়টার দিকে আমাদের কাছে ফোন আসে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি মোশারফের মরদেহ রাস্তার পাশে পড়ে আছে।”
এ ব্যাপারে শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত ঘাতক যানবাহন বা চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD