1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রৌমারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই, ৫টি ছাগল ও ৮টি গরুসহ ৫ লাখ টাকা পুড়ে যায় বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হিরোর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি উদ্ধার, ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মহেশপুরে বিশেষ অভিযানে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ প্রাইভেট কার জব্দ, আটক ১ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নতুন আমির শরিফুল ইসলাম, সেক্রেটারি খালেদুর রহমান “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন। কুষ্টিয়া জেলা কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ট্রাকে আগুন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে আলগী বাজারবাসী

মনপুরায় বিএনপি জামায়াত ইসলামী আন্দোলনের সংঘর্ষ আহত- ১৫

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৮৪ বার পঠিত

মনপুরায় বিএনপি জামায়াত ইসলামী আন্দোলনের সংঘর্ষ আহত- ১৫

জেলা প্রতিনিধি- ভোলা:

ভোলার মনপুরা উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়ায় জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির (ভিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনের ভয়াবহ সংঘর্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে, এবং তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনকদের উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

অদ্য ২৩ মার্চ (রবিবার) সকাল ১১ টার দিকে উপজেলার ৩ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ঘটনা ঘটে। দলের নেতাকর্মী ও সমর্থকরা ভিজিএফ কার্ড না পাওয়ায় বিএনপি, জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের লোকজন এ সংঘর্ষে লিপ্ত হয়।

আহতদের মধ্যে জামায়াতে ইসলামীর সদস্য ওই ইউনিয়নের বাসিন্দা মো. নোমান, মো. মহিউদ্দিন, মো. মহিন, মো. রাশেদ, মো. আব্বাস, মো. কাউসারসহ মোট ৯ জনকে মনপুরা উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিএনপির আহতরা হলেন- মো. মামুল, মো. এরশাদ, মো. আব্বাস, মো. সহিজল, ও মো. মিল্লাদ।

জামায়াতে ইসলামী উত্তর সাকুচিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আবু সুফিয়ান জানান, গত শনিবার থেকে জেলেদের চাল বিতরণ শুরু হয়েছে। ঈদ উপলক্ষে রোববারও চাল বিতরণ করা হয়। কিন্তু আমাদের কাউকে ডাকে নাই। তাই আমরা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা প্রসাশকের কাছে আসলে বিএনপির নোমান, মোশাররফ, সামছু, ফিরোজসহ বিএনপি নেতাকর্মীরা তখন এই কাজে বাধা দিলে মারামারি হয়। এঘটনায়স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোশারফ দালাল জানান, আমরা ঘটনা শুনে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।  

উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের পরিষদ প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দীন জানান, চাল বিতরণকালে আমি পরিষদের দ্বিতীয় তলায় ছিলাম। এ সময় পরিষদের বাইরে মারামারি শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের মূল ফটক বন্ধ করে দেই এবং চাল বিতরণ বন্ধ করে দেয়া হয়। তবে কী নিয়ে বাইরে মারামারি হয়েছে তা জানি না। কিছুক্ষণ চাল দেয়া বন্ধ রেখে আবার চাল দেয়ার কার্যক্রম শুরু করেন।

মনপুরা থানার অফিসারস ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, আজ মনপুরায় ভিজিএফ চাল বিতরণ চলছিল। এ সময় তাদের দলীয় সমর্থিতরা কার্ড না পাওয়া নিয়ে চরমোনাই পীর ও জামায়াতে ইসলামীর কর্মীসমর্থকরা এক হয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এতে হাতাহাতির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। তবে এ ঘটনায় কোন পক্ষ কোন অভিযোগ করেননি।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিকেলে উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে সমঝোতা বৈঠক হওয়ার কথা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD