1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

এমন যদি হতো

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

এমন যদি হতো
মহসিন আলম মুহিন

এমন যদি হতো, ইচ্ছেগুলো পূরণ হতো নিজের মনের মতো।।

এমন যদি হতো, চাওয়ার সাথে পাওয়ার সাথে, সবই মিলে যেতো।।

এমন যদি হতো, শান্তি-সুখের জীবন হতো, দুঃখ উড়ে যেতো।।

এমন যদি হতো, দেশ জুড়ে, অন্তঃপুরে, সুখের ছোঁয়া- অশান্তি বিদায় নিতো।।

এমন যদি হতো, যুদ্ধ নয় শান্তি চাই, এই শ্লোগানে মুখরিত, আর মানব ও মানবতার জয় জয়কার হতো।।

এমন যদি হতো, চারিদিকের মানুষগুলো বুঝের মানুষ হতো।।

এমন যদি হতো, ভালবাসার স্বপ্নগুলো আশায় ধরা দিতো।।

এমন যদি হতো, সাগরের ঢেউয়েরা সদাই স্নিগ্ধ বাতাস দিতো।।

এমন যদি হতো, রোগ, শোক, ঝরা-খরা, বিদায় নিয়ে সুস্থ জীবন হতো।।

এমন যদি হতো, সবুজ গাছপালা আর পাখিরা সব বন্ধু হয়ে যেতো।।

এমন যদি হতো,আকাশ-বাতাস, ঝর্ণা-পাহাড়, নদী-নালা, আপন করে নিতো।।

এমন যদি হতো, ডানা পেতাম, উড়াল দিতাম বলাকার-ই মতো।।

এমন যদি হতো, হিংসা বিবাদ মিটে যেতো সরল রেখার মতো।।

এমন যদি হতো, সংসারের মানুষগুলো বুঝতো অবিরত, চলতো আদব মতো।।

এমন যদি হতো, শেষ বিদায়ে কাঁদতো মানুষ, নিজে হেসে হেসে গত।।

এমন যদি হতো, পাপ মুক্তো জীবন হতো, প্রভুর চাওয়ার মতো।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD