1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তবা ওয়াজেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • প্রকাশিতঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২১০ বার পঠিত

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তবা ওয়াজেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তবা ওয়াজেদকে (৭৪) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রাস্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান ও গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম।

পরে পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করে। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়। পরে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযায় গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা গন্যমান্য ব্যাক্তিবর্গ, আত্মীয় স্বজন ও এলাকাবাসী উপস্হিত ছিলেন।

১ মার্চ শনিবার বাদ জোহর দুপুর আড়াইটায় গোয়ালন্দ পৌরসভার ৮ নং ওয়ার্ডের মসজিদ পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এ শ্রদ্ধা নিবেদন ও জনাজার নামাজ অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তবা ওয়াজেদ স্হানীয় বিপিন রায়ের পাড়া নিবাসী মরহুম হাজী গিয়াস উদ্দিন প্রামানিকের মেজ ছেলে।

শনিবার ভোর রাত পৌনে ৪ টার দিকে ঢাকাস্থ উত্তরার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কার্ডিওলজি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র সন্তান গোলাম সাজ্জাদ বাপ্পী, নাতি, দুই ভাই, দুই বোন, সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ অনেক গুণগ্রাহী রেখে যান।

কর্মজীবনে তিনি বাংলাদেশ রেলওয়ের প্রশাসন ঢাকার অপারেশন ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD