1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কমলনগরে খাসজমি দখলের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ চট্টগ্রাম মহানগর জোনে ১৬তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা সম্পন্ন; ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশের আশা মীর মশাররফ হোসেন আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক রামগতির আলেকজান্ডারে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম,মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে দুমকিতে ৩ ইউনিয়নে প্রশাসক নিয়োগ রাজশাহীতে হুইপ অপুকে ফুলেল শুভেচ্ছায় বরণ দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত ঠাকুরগাঁও সীমান্তে দেখা মিলল চিতাবাঘের, আতঙ্কে এলাকাবাসী

দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ 

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬১ বার পঠিত

দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ 

দিনাজপুর প্রতিনিধি, ঃ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় স্থানীয় ইনস্টিটিউট মাঠে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার অন্তর্বতি সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য আহবান জানান।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আইন শৃংখলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা এবং পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দিনাজপুর জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করা হয়।

এ্যাডভোকেট মাসুদ তালুকদার আরো বলেন, বিএনপি জনগনের রাজনীতি করে। বিএনপি অনির্বাচিত সরকারের অংশিদার হতে চায় না বলেই এই সরকারকে সমর্থন করেছিল।

তিনি বলেন, আমরা চাই এই সরকার নির্বাচনি একটি রোডম্যাপ ঘোষণা করবে। যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি এককভাবে সংখ্যারিষ্টতা পেলেও নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করব। তিনি বলেন, আমরা জনগনের ক্ষমতায় বিশ্বাসী। আমরা আন্দোলন করছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য।

তিনি বলেন বাজারদর জনগণের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনগণ দিশেহারা। রমজানের আগে বাজারদর নিয়ন্ত্রণের আহবান জানান। আইনশৃঙ্খলার চরম অন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্টরা আবার একত্রিত হয়ে দেশকে অস্থিতিশীল করার করছে। এ ব্যাপারে সরকারকে সতর্ক হওয়া ও দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহবান জানান।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হক ও বীর মুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলীয়া।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেুজ্জমান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডর বকুল প্রমূখ।

জেলার ১৩টি উপজেলা, ৯টি পৌরসভার ২২টি ইউনিট হতে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছেসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মহিলাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারন মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD