1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি :নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে দুই বেকারি কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ফেব্রুয়ারি (সোমবার) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে ব্রেড, বিস্কুট ও কেক এর অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বনপাড়ার কালিকাপুর এলাকার বনপাড়া বেকারি এন্ড সুইটস (মালিক- মোঃ মোজাফফর আলী) ১০ হাজার টাকা ও লেবেলবিহীন এবং  প্রয়োজনীয় তথ্য ব্যতিরেকে ব্রেড, বিস্কুট বিক্রয়-বিতরণ করার অপরাধে ওজন ও পরিমাপ মান দন্ড আইন-২০১৮ অনুযায়ী  মৃধাপাড়া এলাকার ঢাকা কিং বেকারিকে ৫ হাজার টাকা জরিমানাসহ মোট ২ টি মামলা দায়ের করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বড়াইগ্রাম সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন ও পরীদর্শক (মেট্রোলজি) আসিফ সাদিক।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD