1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পঠিত

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা শহরের পৌরসভার পূর্বশেরী অষ্টমীতলা বাসস্ট্যান্ড এলাকায় ২৩ ফেব্রুয়ারি রোববার রাত ১টার দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা, মোটরসাইকেল ও পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই রনি (১২) ও গৌরব (২৫) নামে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর গ্রামের জনৈক মঞ্জু মিয়ার ছেলে রনি এবং শেরপুর পৌরসভার দূর্গানারায়নপুর মহল্লার সঞ্জিত চন্দ্র দে এর ছেলে গৌরব দে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাত ১টার দিকে শেরপুর শহর থেকে জামালপুরে যাওয়ার পথে একটি মাইক্রোবাস পূর্বশেরী অষ্টমীতলা এলাকায় প্রথমে একটি মোটরসাইকেলকে এবং পরে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেলের আরোহী রনি ও গৌরব ঘটনাস্থলেই নিহত হন। সেই সাথে গুরুতর আহত হন মোটরসাইকেলটির চালক শুভ। এসময় মাইক্রোবাসটির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী আহত হন। আহত শুভ ও নিহতরা নিউমার্কেট কালার ডিজিটাল নামের একটি দোকানের কর্মচারী বলে জানা গেছে। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শুভ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবাইদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এঘটনায় আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD