1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

নরসিংদীতে সমাবেশের জন্য ৫০ টা গাড়ি না দিলে পরিবহন বন্ধের হুমকি বিএনপি নেতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

নরসিংদীতে সমাবেশের জন্য ৫০ টা গাড়ি না দিলে পরিবহন বন্ধের হুমকি বিএনপি নেতার

নরসিংদী জেলা প্রতিনিধি ঃ বিএনপি আয়োজিত সমাবেশের জন্য গাড়ির দাবি করেছেন নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল। বিএনপির এই নেতা মনোহরদী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালককে ৫০টি গাড়ি সরবরাহ করতে না পারলে পরিবহন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

গতকাল (১৯ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাসভবনে এমডিকে ডেকে এই হুমকি দেন তিনি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে এমডিকে বলতে শোনা যায়, “এত গাড়ি কোথা থেকে দেব?” জবাবে বকুল বলেন, “সেটা আমি জানি না। গাড়ি না দিতে পারলে পরিবহন বন্ধ।”

আগামী ২২ ফেব্রুয়ারি নরসিংদী জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে লোকসমাগম নিশ্চিত করতে বকুল এই গাড়ি চেয়েছেন।

বকুল সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত হলেও তার নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি এবং সংঘর্ষের অভিযোগ উঠেছে এলাকায়। সর্বশেষ এই হুমকির ঘটনায় তিনি নতুন বিতর্কের জন্ম দিয়েছেন, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে।

এ বিষয়ে মনোহরদী পরিবহনের এমডি জানান, এত সংখ্যক গাড়ি সরবরাহ করা তাদের পক্ষে সম্ভব নয়।

এদিকে, স্থানীয়রা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন।

এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হুমকি ও চাপ প্রয়োগ রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে এবং সাধারণ মানুষের মধ্যে নিতিবাচক প্রভাব ফেলবে। তারা নেতাদের মধ্যে সমন্বয় ও সহনশীলতার আহ্বান জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD