1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

হরতাল পালনের পরিকল্পনাকালে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্র লীগ নেতা মিন্টু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

হরতাল পালনের পরিকল্পনাকালে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্র লীগ নেতা মিন্টু

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন

নিষিদ্ধ ছাত্র লীগ নেতা মশিউর রহমান মিন্টু কে হরতাল পালনের পরিকল্পনাকালে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর শহরে হরতাল পালনে পরিকল্পনা কালে গ্রেপ্তার করে মধুপুর থানা পুলিশ।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. এমরানুল কবির জানান, ধনবাড়ী উপজেলা নিষিদ্ধ ছাত্র লীগ নেতা মশিউর রহমান মিন্টু হরতাল পালনের পরিকল্পনা করতেছিলো এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মশিউর রহমান মিন্টু কে সোমবার রাতেই ধনবাড়ী থানায় হস্তান্তর করা হয়। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি ) এস এম শহিদুল্লাহ জানান, মধুপুরে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ছাত্র লীগ নেতা মশিউর রহমান মিন্টু(৩৭) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তারকৃত আসামী সোহেল সুরুজ (৫৬) কে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ছাত্র লীগ নেতা মশিউর রহমান মিন্টু পাইস্কা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের আজমত আলীর ছেলে ও আ’ লীগ কর্মী সোহলে সুরুজ ধনবাড়ী পৌরসভার বিলাসপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD