1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

দৈনিক কলম যোদ্ধা পত্রিকায় রাজশাহী বিভাগীয় প্রধানের পদোন্নতি পেলেন সোহানুল হক পারভেজ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

দৈনিক কলম যোদ্ধা পত্রিকায় রাজশাহী বিভাগীয় প্রধানের পদোন্নতি পেলেন সোহানুল হক পারভেজ।

রাজশাহী ব্যুরো ঃ জনপ্রিয় জাতীয় দৈনিক কলম যোদ্ধা পত্রিকার রাজশাহী বিভাগীয় প্রধানের দায়িত্ব পেলেন বিশিষ্ট সাংবাদিক সোহানুল হক পারভেজ । বর্তমানে তিনি জনতার পক্ষে সংঘ সারাক্ষণ জনতার সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি. এস.সি) সংগ্রামী সভাপতি রাজশাহী জেলার জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

আজ (১৯ফেব্রুয়ারি) দৈনিক কলম যোদ্ধা পত্রিকার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সম্পাদক নির্বাহী সম্পাদক এ্যাডভোকেট রেজওয়ান আহমেদ নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় প্রধান: সোহানুল হক পারভেজের হাতে দায়িত্ব হস্তান্তর করেন এবং এসময় পত্রিকার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর সোহানুল হক পারভেজ বলেন”সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। কলম যোদ্ধা পত্রিকার দীর্ঘদিনের সুনাম রক্ষা করতে আমি সততা, পেশাদারিত্ব ও নির্ভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে অবদান রাখতে চাই। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি দায়িত্ব ও সমাজের প্রতি দায়বদ্ধতা। আমি সকল সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে সমাজের অসংগতি, দুর্নীতি, সুশাসনের অভাব ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে মাতৃজগত পত্রিকা তার অগ্রণী ভূমিকা পালন করবে।

দৈনিক কলম যোদ্ধা পত্রিকা দেশের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। অনুসন্ধানী সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য প্রকাশে সাহসী ভূমিকা রাখার জন্য পত্রিকাটি ইতোমধ্যে জনগণের আস্থার জায়গা তৈরি করেছে।

সম্পাদক রাজিবুল করিম রোমিও বলেন,“কলম যোদ্ধা পত্রিকা সব সময় বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার পক্ষে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, সোহানুল হক পারভেজের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে পত্রিকাটি আরও শক্তিশালী হবে এবং সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করবে।”

সোহানুল হক পারভেজ একজন অভিজ্ঞ সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমে সক্রিয় রয়েছেন। তার নেতৃত্বে বিভিন্ন সময় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা নীতি-নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

তিনি সাংবাদিকদের অধিকার রক্ষা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে গণমাধ্যমের ভূমিকা বাড়ানোর জন্য নিয়মিত কাজ করে আসছেন।

নবনিযুক্ত নির্বাহী সম্পাদক রেজুয়ান আহমেদ প্রকাশ করেন যে, কলম যোদ্ধা পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নকে ত্বরান্বিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি বলেন,”গণমাধ্যম শুধু সংবাদ প্রচার করে না, এটি সমাজের দর্পণ। সত্য ও তথ্যভিত্তিক সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। তাই আমি আশা করি, কলম যোদ্ধা পত্রিকা সত্য প্রকাশে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং জনগণের আস্থা ধরে রাখবে।”

তিনি সকল সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।

কলম যোদ্ধা পত্রিকার রাজশাহী বিভাগীয় প্রধান হিসেবে সোহানুল হক পারভেজের দায়িত্ব গ্রহণের মাধ্যমে পত্রিকাটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে পত্রিকাটি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।‌

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD