1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ধামইরহাটে জমিজমা সংক্রান্ত জেরে  গাছ কাটার অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ বার পঠিত
ধামইরহাটে জমিজমা সংক্রান্ত জেরে  গাছ কাটার অভিযোগ
ছাইদুল ইসলাম : নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত জেরে ময়েন উদ্দীন (৫৫) নামের একজন কৃষকের শতাধীক গাছ কর্তন এবং ইরি বোরো ধানের চারা বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক সুষ্ঠ বিচারের দাবিতে চার জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো- চকতিলন এলাকার মোশারফ হোসেন (৪০), আশরাফুল ইসলাম (৩৫), মো. আরিফ (২৫) এবং জিহাদ হোসেন (২২)। রবিবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত রঘুনাথপুর এলাকার মঙ্গলিয়া মৌজায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, রঘুনাথপুর এলাকার মৃত গয়েস উদ্দিনের স্ত্রী মরিয়ম বিবি ময়েন উদ্দিন এবং শরিফ উদ্দিন নামের দুই ভাইকে ১৯৭৭ সালে ২৩৩ নং দলিল মুলে এসআর খতিয়ানে ১.৬০ একর জমি হেবাবিল এওয়াজনামা দলিল রেজিস্ট্রি করে দেন। সেই থেকে ওই জমি তারা দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন। এমন অবস্থায় জমিজমা সংক্রান্ত পূর্ব জের ধরে ১.৬০ একর জমির মধ্যে ৭৯ শতাংশ জমিতে লাগানো ১৩০টি ফলজ ও বনজ গাছ কর্তন করেন অভিযুক্ত ব্যাক্তিরা।
এছাড়াও অবশিষ্ট ৮১ শতাংশ জমিতে রোপণকৃত বোরো ধানের চারা কীটনাশক ছিটিয়ে বিনষ্ট করা হয়। এ ঘটনায় ওই কৃষকের প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম জানান, বিষয়টি পারিবারিক জমিজমা সংক্রান্ত আমরা অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD