1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও।

আবু সাঈদ হত্যা মামলার আসামী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা আকাশসহ ৩জন গ্রেফতার 

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

আবু সাঈদ হত্যা মামলার আসামী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা আকাশসহ ৩জন গ্রেফতার

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশসহ আরও ২ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।অপারেশন ডেভিল হান্টের অভিযানে শনিবার গভীর রাতে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পৌর এলাকার গঙ্গাপাড়া তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি।তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।
উল্লখ্য জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আকাশ নিজ বাড়িতে আত্মগোপনে থাকেন।
পুলিশ সূত্রে জানা যায়,তিনি আবু সাঈদ হত্যা মামলায় একজন অভিযুক্ত আসামী।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ গণমাধ্যমকে জানান তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও অভিযান পরিচালনার সময় ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD