1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু

সরিষাবাড়ীতে সাংবাদিক এ এস এম জুলফিকুর রহমানের দাফন সম্পন্ন

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

সরিষাবাড়ীতে সাংবাদিক এ এস এম জুলফিকুর রহমানের দাফন সম্পন্ন

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য,সরিষাবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক, মাইটিভি ও ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি এ এস এম জুলফিকুর রহমান সকলকে রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে।শুক্রবার দিবাগত মধ্যরাত ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিনিয়র এই সাংবাদিক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাংবাদিকতার পাশাপাশি ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর গীতিকার,কবি, কলামিস্ট, সাহিত্যিক ও নাট্যকার ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভূগছিলেন।শুক্রবার সকালে তার মরদেহ সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামে তার নিজ বাড়ীতে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।পরে বাদ জুমা সরিষাবাড়ী গণময়দানে দ্বিতীয় জানাযা শেষে শিমলা বাজার কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়।এ সময় সরিষাবাড়ী প্রেসক্লাব,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব,বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।জানাজা শেষে শিমলা বাজার কেন্দ্রীয় করবস্থানে দাফন করা হবে।মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, তিন কন্যা ও ২ পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD