1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

ধামইরহাট সীমান্তবর্তী এলাকার ১৫০ গজের মধ্যে প্রবেশ না করার নির্দেশ দিলেন ইউএনও

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭০ বার পঠিত
ধামইরহাট সীমান্তবর্তী এলাকার ১৫০ গজের মধ্যে প্রবেশ না করার নির্দেশ- ইউএনওর
ছাইদুল ইসলাম রিপোর্টার ঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল দশটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় উপজেলার সীমান্তবর্তী এলাকায় পথচারীসহ সর্ব সাধারণকে শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে প্রবেশ না করার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও আলোচনা সভায় উপজেলার আইনশৃঙ্খলার উন্নতি ও মাদক নিয়ন্ত্রণে সন্তোষ প্রকাশ করে সীমান্তবর্তী এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিজিবি ও জনপ্রতিনিধিদের উঠান বৈঠক, বাল্যবিবাহ নিয়ন্ত্রণ, নারী নির্যাতন প্রতিরোধ, ভূমি দখল ও পলেথিন ব্যবহার রোধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, বিজিবি প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, প্রিন্ট  ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD