
টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ এক মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
বুধবার সকাল (১৩ ফেব্রুয়ারি)
টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রেতাকে এক মাসের জেল ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার মুহাম্মদ নাজমুল হাসান।
পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে এ ঘটনা ঘটে। এরা হলেন পৌরসভার ভাল্লুক কান্দি এলাকার নালচান খার ছেলে নুর এবং একই এলাকার নুরু মিয়ার ছেলে আনোয়ার।