1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

রাজবাড়ী সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

  • প্রকাশিতঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

রাজবাড়ী সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীতে মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি এম দেলোয়ার হোসেন। বক্তব্য দেন, সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বাবু, শহিদুল ইসলাম হিরন, মেহেদী হাসান, দেবাশিষ বিশ্বাস, আশিকুর রহমান, সিহাবুর রহমান, এজাজ আহমেদ, কৃষ্ণ কুমার সরকার, খন্দকার রবিউল ইসলাম, কবির হোসেন ও মোর্শেদ আলম মালেক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো সন্ত্রাসীকে আটক করতে পারেনি।

তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে পাকুরিয়া বালু মহালের ইজারা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। ঘটনার পর রাতেই ইমরান হোসেন মনিম রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD