1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কমলনগরে খাসজমি দখলের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ চট্টগ্রাম মহানগর জোনে ১৬তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা সম্পন্ন; ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশের আশা মীর মশাররফ হোসেন আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক রামগতির আলেকজান্ডারে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম,মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে দুমকিতে ৩ ইউনিয়নে প্রশাসক নিয়োগ রাজশাহীতে হুইপ অপুকে ফুলেল শুভেচ্ছায় বরণ দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত ঠাকুরগাঁও সীমান্তে দেখা মিলল চিতাবাঘের, আতঙ্কে এলাকাবাসী

চরিত্র বদলান,তা না হলে আপনাদের কপালও ৩২ নম্বরের মত পুড়বে-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ফুয়াদ

  • প্রকাশিতঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫০ বার পঠিত

চরিত্র বদলান,তা না হলে আপনাদের কপালও ৩২ নম্বরের মত পুড়বে-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ফুয়াদ

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :জামালপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে শনিবার বিকেলে শহরের ফৌজদারী মোড় এলাকায় এ সভার আয়োজন করা হয়।
বিশাল জনসভায় আমার বাংলাদেশ এবি পার্টি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার আহ্বায়ক এড.ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,আমার বাংলাদেশ এবি পার্টি’র জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার সানী আব্দুল হক।এবি পার্টি জামালপুর জেলার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার লিপসন মিয়া , জামালপুর পৌরসভার আহ্বায়ক নজরুল ইসলাম, সহ অনেকেই উপস্থিত ছিলেন।
আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,অনলাইনে উস্কানি দিয়ে দুনিয়ার কোন শক্তির অপচেষ্টাকে সফল হতে দেবে না গনতন্ত্রকামী জনগন।আওয়ামী লীগের দোসর ও পুনর্বাসনকারীদের প্রতিহত করবে জামালপুরবাসী, যেটা আবারো প্রমান করে দিয়েছে দেশের তরুন-যুবকরা।গত ছয় মাসে সারা দেশে রাজনৈতিক ব্যানারে হাট-ঘাট-মাঠ দখলের যে প্রতিযোগীতা দেখেছি,জনগন সেটা চলতে দিবে না।যদি কেউ মনে করে যে গনঅভ‍্যুত্থান পরবর্তী রাজনীতিতে তরুনদের স্বপ্নকে ব‍্যর্থ করে দেবে,তা সফল হবে না। ব‍্যারিস্টার ফুয়াদ আরো বলেন,আগামী দিনে যারা ক্ষমতায় ফিরবার স্বপ্ন দেখছেন,তাদের পতিত সরকারের কর্মকান্ড থেকে শিক্ষা নেয়া জরুরী। পুরাতন বংশীয় লুটপাট তরুনরা আর মেনে নেবে না,তাই চরিত্র বদলান,তা না হলে আপনাদের কপালও ৩২ নম্বরের মত পুড়বে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD