1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

ভোলায় সাংবাদিক মুনসুর আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিতঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

ভোলায় সাংবাদিক মুনসুর আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ভোলা ঃ ভোলায় চ্যানেল এস ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এবং ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিস সেন্টারের চেয়ারম্যান মুনছুর আলমের উপর সন্ত্রাসী সেনা সদস্য আনোয়ারের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করলো জাতীয় সাংবাদিক কল্যাণ সংস্থা, ভোলা জেলা শাখা।

অদ্য ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ভোলা জেলা শাখার সভাপতি আবদুস শহিদ তালুকদার, ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোঃ আলী জিন্নাহ রাজিব, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ জসিম রানা, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ নুরেআলম, এন টিভির ডিজিটাল ভোলা জেলা প্রতিনিধি আরিফ হোসেন রিয়াজ, ডেইলি নয়া কন্ঠ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেন, দৈনিক আজকের ভোলা পত্রিকার স্টাফ রিপোর্টার বেল্লল নাফিজ, আলম সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।

বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় না আনা হয়, তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা আরও বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে দেশে সাংবাদিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সত্য প্রকাশের কারণে যদি সাংবাদিকরা নির্যাতিত হন, তবে জনগণের তথ্য জানার অধিকারও ক্ষুন্ন হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD