1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মাহফুজ গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মাহফুজ গ্রেপ্তার

নুরুল কবির স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম  চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মাহফুজুর নামে (৩০) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার বাসিন্দা আহমদ কবিরের ছেলে। মঙ্গলবার রাতে উপজেলার ঢেমশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সাতকানিয়ার কেরানীহাটে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী ও সন্ত্রাসীরা হামলা চালায়। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং লাঠিসোটা, হকিস্টিক ও ধারালো অস্ত্র দিয়ে লোকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এমনকি গুলি চালায় এবং দোকান ভাঙচুর ও সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগ করে। আওয়ামী লীগের কয়েকজন নেতার নির্দেশে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত ২৮ আগস্ট কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা মো. তসলিম বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা করেন। এই মামলায় জড়িত থাকার অভিযোগে মাহফুজকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, গ্রেপ্তার মাহফুজের বিরুদ্ধে গত বছর ১৮ জুলাই কেরানীহাটে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে গুলি ও ককটেল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD