1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে

  • প্রকাশিতঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:
কিশোরী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ শহর থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাফিউল সারোয়ার।

এসপি সাফিউল সারোয়ার বলেন, ওই কিশোরী ও তরুণকে উদ্ধারে সকাল থেকে র‍্যাব ও পুলিশ কাজ করছিল। কিশোরীর সন্ধান পেয়ে র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প সদস্যরা তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তবে সুবা মোমিন নামে যে তরুণের সঙ্গে পালিয়ে এসেছিলেন তার খোঁজ পাওয়া যায়নি।

এর আগে নঁওগা কালিতলা সদর পুলিশ ফাঁড়িতে হেফাজতে নেওয়া হয় মোমিনের বাবা মোস্তফা আলমকে। মোস্তফা আওলম বলেন, আজ ভোর ৪টার দিকে মোমিন ওই মেয়েকে নিয়ে বাড়ি আসে। ছেলে ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করে। দুজনই বেলা ১১টা পর্যন্ত বাড়িতেই ছিল। পরে পুলিশ খোঁজ করা শুরু করলে দুজনই বাড়ি থেকে চলে যায়।

গণমাধ্যমে খবরে জানা যাউ, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবার পরিবার। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। তারা প্রথমে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD