1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

সারাদেশে জানুয়ারি মাসে সড়কে ৬০৮ জনের প্রাণহানি।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পঠিত

সারাদেশে জানুয়ারি মাসে সড়কে ৬০৮ জনের প্রাণহানি।

মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

চলতি বছরের জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় ৬০৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক হাজার ১০০ জন।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজেদের তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করার কথা জানিয়েছে তারা।

রোড সেফটি ফাউন্ডেশনের হিসেবে, জানুয়ারি মাসে সারাদেশে ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েছে, যা মোট দুর্ঘটনার ৪৩ দশমিক ৬৩ শতাংশ। ওইসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৬৪ জন, যা মোট নিহতের ৪৩ দশমিক ৪২ শতাংশ।

জানুয়ারি মাসের দুর্ঘটনায় ১৪৩ জন পথচারীর প্রাণ গেছে। এ সময় ৭৩ জন যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ২১৪টি জাতীয় মহাসড়কে, ২৬৫টি আঞ্চলিক সড়কে, ৯৬টি গ্রামীণ সড়কে, ৪২টি শহরের সড়কে এবং ৪টি দুর্ঘটনা অন্যান্য স্থানে হয়েছে।

দুর্ঘটনাগুলোর মধ্যে ২৫৮টি হয়েছে যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে। এছাড়া ১৩৩টি মুখোমুখি সংঘর্ষ, ১৪১টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার কারণে, ৭৫টি যানবাহনের পেছনে আঘাত করায় এবং ১৪টি অন্যান্য কারণে ঘটেছে।

জানুয়ারি মাসের দুর্ঘটনায় ৯৭১টি যানবাহন জড়িত ছিল। এরমধ্যে সবচেয়ে বেশি ২৭৯টি মোটরসাইকেল। এছাড়া ১৯১ টি ট্রাক, ১৪২টি বাস, ১৩৭টি তিন চাকার বাহন, ২৪টি কাভার্ডভ্যান, ২৬টি পিকআপ, ১২টি ট্রাক্টর, ১৭টি ট্রলি, ৬টি ট্যাংক লরি, ১১টি ডাম্প ট্রাক, ১৯টি মাইক্রোবাস, ১৫টি প্রাইভেটকার, ২টি অ্যাম্বুলেন্স এবং নসিমন-করিমনসহ স্থানীয়ভাবে তৈরি ৪২ যানবাহন দুর্ঘটনায় পড়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD