1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

সদরপুরে  সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

সদরপুরে  সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

শিমুল তালুকদার সদরপুর ঃ ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক সঞ্জয় দরানী (২৪) নামক যুবকের মৃত্যু হয়েছে। সঞ্জয় পার্শবর্তী ভাঙ্গা উপজেলার কোষাভাঙ্গা গ্রামের বিনোদ দরানীর পুত্র। নিহত সঞ্জয় স্থানীয় রিদিশা ফুড এন্ড বেভারেজ কোম্পানীর ডেলিভারিম্যান হিসেবে চাকুরী করতেন বলে জানা গেছে।

রবিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় সদরপুর-আটরশি সড়কের প্রশিকা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জয়ের বাবা বিনোদ দরানী পুত্রের লাশের ময়না তদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সদরপুর থানায় আবেদন করেছে।

ঘটনার বিবরণে প্রকাশ, নিহত সঞ্জয় ঐ দিন পণ্য ডেলিভারি করে কভার নছিমনযোগে ডিলার বাসুদেব সাহার বাড়ি বাইশরশির দিকে যাওয়ার সময় কালিখোলা মোড় এলাকার প্রশিকা অফিসের সামনে পৌছুলে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সাথে সামনাসামনি  সংঘর্ষ হলে নছিমন উলটে গেলে সঞ্জয় গুরতর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় অটোযোগে সঞ্জয়কে সদরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল মোতালেব (খোকন) এ বিষয়ে বলেন  নিহতের পিতার ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের একটি আবেদন পেয়েছি। একটি স্ট্যাম্পে নিহতের মা-বাবা, বোন, মামা, নিকট আত্মীয় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের স্বাক্ষরে এবং উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে এবং একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD