1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

রাজশাহী পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমাবেশে পুলিশ কমিশনার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৭ বার পঠিত

রাজশাহী পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমাবেশে পুলিশ কমিশনার।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মাঠে অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এসময় তিনি পুলিশ অবসর কল্যাণ বৃত্তি লাভকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অভিভাবক সমাবেশে পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা তুলে ধরেন। এছাড়া সন্তানরা কোথায় যায়, কি করে সেদিকে নজর রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করেন। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে হলে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ প্রয়োজন বলে তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আমরা সবসময় চেষ্টা করি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে, যেখানে আমাদের সন্তানেরা নিরাপদে বড় হতে পারে। মাদক, সাইবার অপরাধ ও অন্যান্য সামাজিক সমস্যাগুলো থেকে তাদের দূরে রাখতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের মানবিক করে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আহ্বান জানান।

তিনি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা, আকর্ষণীয় শ্রেণী কার্যক্রম, মাল্টিমিডিয়া ফেসিলিটিজ,শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা, উন্নত নৈতিক চরিত্র ও সার্বিক শৃঙ্খলা রক্ষার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে পুলিশ কমিশনার প্রাথমিক শাখার প্রথম শ্রেণির জন্য আকর্ষণীয় ও শিক্ষার্থী-বান্ধব শ্রেণিকক্ষের উদ্বোধন করেন যা শিশুদের শেখার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক ও কার্যকর করে তুলবে।

এর আগে পুলিশ কমিশনার রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা  বাড়াতে স্কুল বাসের উদ্বোধন করেন।

অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী।

এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: নাসির উদ্দিন যুবায়ের, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রতিষ্ঠানটির সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD