1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

পোরশা গাঙ্গুরিয়া বাজারে দোকান চুরি ও মোটরসাইকেল ছিনতাই, নাইটগার্ড আহত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ গাংগুরিয়া বাজারের চার্জার গাড়ির যন্ত্রাংশের মা-এন্টারপ্রাইজ নামক দোকান থেকে প্রায় ৭৫ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে।
বাজার নাইটগার্ড ছয়ফদ্দিন জানান,গতরাত ১:৩০ মিনিটে হাই স্কুল গেটের উত্তর পাশে বিকট শব্দ পেয়ে হাতে টর্চ লাইট নিয়ে মনিকা কালার স্টুডিওর পাশে রনি বাবুর দোকানের সামনে গিয়ে দেখতে পাই, ৯-১০ জন লোক দোকান ঘরের দরজা ভেঙ্গে মালপত্র বের করতেছে। কে কে বলে চিৎকার করলে তারা আমাকে এসে ধরে ফেলে, বলে শালা চুপ এবং এলোপাতাড়ি রড, লাঠি দিয়ে মাথায় পিটাতে শুরু করলে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়ি।

আমার চিৎকারে দোকানদার সহ গ্রামবাসীরা ছুটে আসে এবং ডাক্তারের কাছে নিয়ে যায়।
দোকানদার রনি বাবু জানান, রাত একটা নাগাদ দোকান বন্ধ করে আমি বাড়ি আসি। অনুমান ৪৫ মিনিট পরে জুইস নামে দোকানদার আমাকে ফোন দিয়ে জানান তোমার দোকান চুরি হয়ে গেছে। সংবাদ পেয়ে আমি ছুটে এসে দেখি আমার দোকানের মালপত্র প্রায় সব নিয়ে চলে গেছেন। যার মূল্য ছিল প্রায় ৭৫ হাজার টাকা। দোকানে চার্জারে যেকোনো যন্ত্রাংশ ব্যাটারি আমি বিক্রয় করি, যার উপর আমার সংসার চলত এখন আমি অসহায়।

অন্যদিকে উক্ত রাত আটটা নাগাদ সাপাহার রোডের ফকিরের মোট নামক জায়গা থেকে বড় গুন্দইল গ্রামের শাহ আলম (৩২) এর ১৫০ সিসির ১টি পালছার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছেন।

পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান মোটরসাইকেল ছিনতাইয়ের একটি অভিযোগ হয়েছে কিন্তু দোকান চুরিরবিষয়ে কোন অভিযোগ হয় নাই,হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD