1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

জয়পুরহাটে ডাকাত-পুলিশ গোলাগুলি: গ্রেপ্তার ৫।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পঠিত

মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি 

জয়পুরহাটের ক্ষেতলালে অস্ত্রধারী ডাকাতদের ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ডাকাত সদস্যদের ছোড়া গুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—ডাকাত দলের সদস্য মাজের আলী ওরফে খোকা (৪৮), আব্দুল মাজেদ (২৬) ও প্রশান্ত রবিদাস (২৭)। এ ছাড়া পুলিশের কাজে বাধার অভিযোগে মোমেনা খাতুন (২৩) স্মৃতি আক্তারকে (২০) গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে কোদাল, নগদ ৪১ হাজার টাকা, দুটি বটি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাতে ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের আবু হায়াতের বাড়িতে ১৫ থেকে ১৬ জনের ডাকাতদল অবস্থান করছে—এমন খবর পেয়ে ডিবি পুলিশের ওসি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, ক্ষেতলাল ও কালাই থানা পুলিশ রাত ৯টার পর ঘটনাস্থলে যায়। ডাকাতদের অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ সদস্যরা আবু হায়াতের বাড়ির চার পাশে ঘেরাও করে রাখেন। পুলিশ সদস্যরা ডাকাত দলের সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানান। ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে।

একপর্যায়ে পুলিশ পেছনে গিয়ে গোয়েন্দা পুলিশের ওসি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আরও অতিরিক্ত পুলিশ ফোর্স চায়। এরপর জয়পুরহাট সদর থানা, পাঁচবিবি থানার জয়পুরহাট পুলিশ লাইনসের ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যদের লক্ষ্য করে  ডাকাতরা আবারও এলোপাতাড়ি গুলি করে ৮ থেকে ১০ জন ডাকাত পালিয়ে যান। এ সময় ডাকাত দলের গুলিতে কনস্টেবল মিজানুর রহমান আহত হন। আত্মরক্ষার্থে ১২ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। পুলিশের পালটা গুলিতে ডাকাত দলের অন্য সদস্যরা বাড়ির ভেতরে লুকিয়ে পড়েন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে।

ডিবি পুলিশের ওসি মো. আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার সারারাত অভিযান চালানো হয়। ডাকাতদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। ডাকাতরা আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে মিজানুর রহমান নামে এক কনস্টেবল গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষেতলাল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD