
শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়ালফেয়ার ফাউন্ডেশনের ( আইবিডাব্লিউএফ) কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেছেন, উত্তম আচরণ ও সেবামূলক মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। সুদ বিহীন ইসলামি অর্থ ব্যবস্থার ভিত্তিতে সৎ ব্যবসায়ী তৈরীর উদ্দেশ্যে কাজ করছে আইবিডাব্লিউএফ।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আইবিডাব্লিউএফের দ্বি-বার্ষিক জেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের জেলা সভাপতি হাসিবুল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জোনের সভাপতি সেলিম রেজা, জেলা জামায়াতের আমীর ও সংগঠনের জেলা উপদেষ্টা ডাঃ ফজলুর রহমান সাঈদ ও সংগঠনের কেন্দ্রীয় সহকারি তথ্য, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আল মামুন ও আইডিইবির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ১ হাজার ব্যবসায়ী অংশ নেন। শেষে ব্যবসা চালু করার জন্য একজনকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।