1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

লামার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়িয়ে দিয়েছে সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

মো: শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি

দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; স্বপ্ন পুড়ে দিয়েছে ঋণগ্রস্থ ৫টি প্রান্তিক পরিবারের। কক্সবাজারের মহেশখালী ধলঘাটা এলাকায় লামা থেকে ভাড়ায় কাজ করা ৫টি ট্রাক্টর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন লাগিয়ে ৩টি সম্পূর্ন ও দু’টি ট্রাক্টর আংশিক জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। লামা ট্রাক্টর মালিক কাদের ও বেলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, এর ফলে তাদের প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মালিকরা জানায়, মহেশখালির ধলঘাটা এলাকায় লামা উপজেলা থেকে ৫টি ট্রাক্টর ভাড়া চুক্তিতে যায়। কিন্তু সেই এলকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোরে লামার ট্রাক্টরগুলো পুড়িয়ে দিয়েছে। ওই সময় অন্য তিনটি স্ক্রাভেটর পুড়ে যায়। এর ফলে পার্বত্য লামার ৫টি পরিবারের স্বপ্ন দু:স্বপ্নে পর্যবসিত হলো। এরা সবাই বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্টান থেকে চড়া সুদে ঋণ নিয়ে ট্রাক্টরগুলো ক্রয় করেছেন। ব্যাংক ঋণের টাকা পরিশোধের জন্য তারা বিভিন্ন এনজিও সংস্থা থেকে সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে ঋণ নেয়। বর্তমানে তারা লক্ষ লক্ষ টাকা ঋণের কিস্তি কিভাবে পরিশোধ করতে দিশে হারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD