1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় পতিতালয় ও মাদকের মিতালি, নেপথ্যের কারণ জানালেন: গোয়ালন্দঘাট থানার ওসি, সফিকুল ইসলাম বালিয়াকান্দিতে বসতঘর থেকে ৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক কালুখালীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বরগুনায় মাদক সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে যুবকের ৪ দিনের কারাদণ্ড পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

মেসির ভক্ত জাহিদুল, রাজবাড়ী থেকে ঢাকার ফুটবল মঞ্চে পথচলা, স্বপ্ন বিপিএল

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

 

শাহীন আলম ডেস্ক রিপোর্টারঃ

 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারাদী গ্রামের তরুণ ফুটবলার মোহাম্মদ জাহিদুল ইসলাম গাজী। শৈশব থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা, মাঠে নিজেকে প্রমাণ করার চেষ্টা আর বড় হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন তিনি। গ্রামের মাঠে শুরু হওয়া ফুটবলযাত্রা এখন পৌঁছেছে ঢাকার বিভিন্ন প্রতিযোগিতামূলক ফুটবল আসরে। তার স্বপ্ন একদিন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ খেলা।

ফুটবলের প্রতি ভালোবাসার শুরু থেকেই বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসির ভক্ত জাহিদুল। মেসির খেলা দেখে অনুপ্রাণিত হয়ে ফুটবলের প্রতি তার আগ্রহ আরও বেড়ে ওঠে। শৈশবে ফুটবলে হাতেখড়ি ও নানা কৌশল শেখার ক্ষেত্রে শহিদুল ইসলাম স্যারের অবদানও স্মরণ করেন তিনি। শহিদুল ইসলাম বর্তমানে একজন প্রধান শিক্ষক।ফুটবলজীবনের স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় একটি আন্তঃস্কুল ম্যাচের গোলকে বিশেষভাবে উল্লেখ করেন জাহিদুল। ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকা অবস্থায় শেষ মুহূর্তে ডিফেন্সে নেমে যান তিনি। পরে প্রায় ৫০ থেকে ৬০ ফুট দূর থেকে নেওয়া এক শটে গোল করে দলকে এগিয়ে দেন। সেই গোলের পর স্থানীয় সংসদ সদস্যের নজরেও আসেন বলে স্মৃতিচারণ করেন এই তরুণ ফুটবলার।

নতুন প্রজন্মের প্রতি বার্তা দিতে গিয়ে জাহিদুল বলেন, ফুটবল শরীর ও মন ভালো রাখার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করে। বিশেষ করে সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মোবাইল ফোন ও গেমে অতিরিক্ত সময় না দিয়ে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান তিনি।

মাঠের পাশে বসে থাকা তরুণদেরও খেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে জাহিদুলের প্রত্যাশা, গ্রামের মাঠ থেকেই নতুন নতুন প্রতিভা উঠে আসবে এবং একদিন তারা জাতীয় পর্যায় ও ঢাকার ক্লাব ফুটবলে নিজেদের জায়গা করে নেবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD