1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

শেরপুরে দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৩২৭ বার পঠিত

শেরপুরে দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত

আল আমিন স্টাফ রিপোর্টার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বুধবার শেরপুর সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলা কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দসহ কলেজের কর্মকর্তা-কর্মচারীরা।

মেলায় বিভিন্ন সৃজনশীল স্টল বসানো হয়েছে, যেখানে অংশ নিয়েছে কলেজের রোভার স্কাউট, বিভিন্ন ডিপার্টমেন্ট সহ সাধারণ শিক্ষার্থীরা। স্টল গুলোতে তুলে ধরা হয়েছে- হরেক রকম বইয়ের সমাহার, পিঠার বাহার, শেরপুরের ঐতিহ্যবাহী খাবার, অর্থকরী ফসলের প্রদর্শনী, অঞ্চলভিত্তিক ফসলের মানচিত্র, কুটির শিল্পের দৃষ্টিনন্দন প্রদর্শনী ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

এই উৎসব মেলা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উদ্ভাবনী চেতনার বিকাশে শেরপুর সরকারি কলেজের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বলে মনে করছেন দর্শনার্থীরা। এছাড়া এ মেলা তারুণ্যের শক্তি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ বলেন, তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এ তারুণ্য মেলা। এই মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন উদ্যোক্তা তারা আমাদেরই তরুণ শিক্ষার্থী বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী। নিজেরা নিজেদের অক্লান্ত পরিশ্রমে তাদের সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছে। তারা নিজেরা চাকরি করতে চাচ্ছে না, তারা মেসেজ দিতে চাচ্ছে নিজেরা বিভিন্ন ভাবে উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দেয়ার ব্যবস্থা করবে, নিজেদের স্বাবলম্বী করবে এবং এর মাধ্যমে দেশ বদলাবে, জাতি বদলাবে। এই মেলা তারুণ্যদের উদ্দীপনা আমাদের জাতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD