1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকানায় স্মরণ সভা ও দোয়া মাহফিল।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ বার পঠিত

মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকানায় স্মরণ সভা ও দোয়া মাহফিল

শহীদুল ইসলাম রুবেল ,
নেত্রকানা জেলা প্রতিনিধি:

নেত্রকানা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক জিপি মরহুম এডভোকেট আব্দুল কদ্দুছ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর ছোট বাজার দলীয় কার্যালয়ে নেত্রকোনা জেলা বিএনপি এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়াজন করে। জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযাদ্ধা আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মাসুদের পরিচালনায় স্মরণ সভায় মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জিপি এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান খান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা দেওয়ান রুনু, সদস্য এস এম মূসা, শরীফ হায়দার খান পাঠান মনি চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, যুবদলের সাবেক আহবায়ক নজরুল ইসলাম মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
স্মরণ সভায় বক্তারা বলেন, এডভোকেট আব্দুল কদ্দুছ ছিলেন শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিক। তিনি সারা জীবন জনমানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। তার মৃত্যুতে জাতীয়তাবাদী রাজনীতিতে যে শূণ্যতা দেখা দিয়েছে, তা সহজে পূরণ হবার নয়।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD