1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের ওপর হামলা।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের ওপর হামলা।

মোস্তাফিজুর রহমান রানা, পবা প্রতিনিধি, রাজশাহী 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের উপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ১১টায় রাজশাহীর হেতেম খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নুরুল রাবির ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় ১৭ সদস্য বিশিষ্ট সমন্বয়কদের একজন ছিলেন।

রাবির অন্য সমন্বয়ক মেহেদী সজীব বলেন, নুরুল হেতেম খাঁ এলাকার একটা ছাত্রাবাসে থাকেন।

ওই ছাত্রাবাসের নিকটে তার ওপর হামলা করা হয়েছে। এ সময় তার সাথে থাকা ছাত্রবাসের কয়েকজন তাকে বাচাতে গেলে তারাও আহত হন।

তিনি জানান, স্থানীয় এক নেতা দলবল নিয়ে হামলা করেছে বলে আমরা জেনেছি। তবে তার দলীয় পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি।

এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানানো হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি মো. মেহেদী মাসুদ বলেন, বিষয়টি নিয়ে আমাদের কেউ কিছু জানায়নি। একটা সূত্রের মাধ্যমে জানতে পেরেছি।

পরে হাসপাতালে খোঁজ নেই। সেখানে জানতে পেরেছি, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD