1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

রুশ বিপ্লবের মহান নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের ১০১ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২০৪ বার পঠিত

রুশ বিপ্লবের মহান নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের ১০১ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা।

মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

আলোচনা সভায় বক্তারা সারা বিশ্বে লেনিন আজও প্রাসঙ্গিক ।

শোষণ বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য লেনিন আজও সারা বিশ্বে প্রাসঙ্গিক। দুনিয়া কাপানো রুশ বিপ্লবের মহান নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের ১০১ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪ টায় নগরীর শিরোইলে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে  জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী বাশেদ হোসেন প্রামানিক।

বক্তারা  বলেন, লেনিনের আদর্শকে ধারণ করেই বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা সম্ভব। গুণগত পরিবর্তন আসলেই রাজনীতিতে যে লুটপাটের কালচার শুরু হয়েছে তা বন্ধ হয়ে যাবে। লেনিন প্রতিষ্ঠিত সোভিয়েত রাশিয়ার বীর জনতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানকে পরাজিত করে বিশ্বকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিল। সে কারণে সারা বিশ্বের মানুষ সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতি কৃতজ্ঞ।

বক্তারা আরো বলেন, লেনিনের নেতৃত্বের কারণেই দুনিয়া কাঁপানো রুশ বিপ্লব সম্পন্ন হয়েছিল এবং এই বিপ্লবের মাধ্যমে পৃথিবীতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছিল। লেনিন তার জীবনটা সারা বিশ্বের মানুষের জন্য উৎসর্গ করেছিলেন।

সভায় বক্তব্য রাখেন বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল  মুগনি নিরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন, মানবাধিকার কর্মী মো মোস্তফা কামাল ইমন প্রকাশকালের চীফ রিপোর্টার শেখ রুমেল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD