1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

বাগমারার সাবেক এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমান আটক।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পঠিত

বাগমারার সাবেক এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমান আটক।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীর বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমানকে জনগণ আটক করে বাগমারা থানা পুলিশের হাতে হস্তান্তর করেছেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। তঁর বিরুদ্ধে গত ৫ আগস্ট ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ওসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও অনৈতিক কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগে এবং জনগণের ক্ষোভের শিকার হন। আতাউর রহমান আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার নাটোর রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করছিলেন। এসময় তাকে নাটোর এলাকার জনগণ চিনতে পেরে তাকে আটকে করেন। পরে খবর পেয়ে সন্ধ্যা ৭ টার দিকে বাগমারা থানা পুলিশ নাটোর রেলস্টেশনে পৌঁছে তাকে জনগণের হাত থেকে উদ্ধার করে। এবং তাকে বাগমারা থানায় নিয়ে আসা হয়। তার বাড়ি বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের একডালা গ্রামেতে।

এবিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান ,সাবেক এমপি এনামুল হকের ব্যক্তিগত সহকারী আতাউর রহমানকে নাটোরের জনগণ আটক করে রেখেছে বলে খবর পাই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট ভবানীগঞ্জ এলাকায় ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগ রয়েছে। তবে তাকে গতকাল মঙ্গলবার রাজশাহী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD