1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

মেডিকেলে ভর্তিতে কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

মেডিকেলে ভর্তিতে কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমাবার দুপুর ১২টায় রাজবাড়ীর বড়পুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভে ৫শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।বিক্ষোভটি বড়পুল থেকে প্রেসক্লাব হয়ে রাজবাড়ীর শহীদ স্মৃতি চত্ত্বরে গিয়ে শেষ হয়।

শহীদ স্মৃতি চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজবাড়ীতে বিষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী মীর মাহমুদ সুজন, মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ টোকন মন্ডল, ফাহাদুল ইসলাম, মো. হাসিবুল ইসলাম, মেহজান মুস্তারি আফরিন, তুষার পাটোয়ারি, সোহেল তানভীর, রাজিব মোল্লা, শিক্ষার্থী সাইমুন, মো. সজিবুল ইসলাম সজিব ও মাহাদি রাকিবুল হাসান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গতকাল ভর্তি পরীক্ষায় যে রেজাল্ট হয়েছে সেখানে কোটা পদ্ধতি মেনে রেজাল্ট প্রকাশিত হয়েছে। কোটার কারণে অনেক অযোগ্য শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছেন।

কোটার জন্য হাজার হাজার মানুষের রক্ত ঝড়েছে। অনেক মানুষ শহীদ হয়েছেন। রক্তের সাথে বেঈমানি করে বর্তমান সরকার কোটাপ্রথা মেনে রেজাল্ট দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এই কোটাপ্রথা সম্পূর্ণরূপে বিলুপ্তির দাবি বক্তাদের।কোটাপ্রথা বিলুপ্ত না করলে সরকারকে চরম মূল্য দিতে হবে বলে জানান তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD