1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

শিবপুরে শহীদ আসাদ দিবস পালিত

মাহবুব খান (শিবপুর) নরসিংদী: নরসিংদীর শিবপুরে ’৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (শহীদ আসাদ) এর ৫৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শহীদ আসাদ দিবস উপলক্ষে সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়াস্থ শহীদ আসাদের সমাধিস্থলে জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রভাত ফেরীসহ পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শহীদ আসাদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার কালা মিয়া, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ,শিবপুর প্রেস ক্লাব, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল এন্ড কলেজ, শিবপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সামাজিক সংগঠন।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ৬৯ গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের আত্মত্যাগেই আজকের বর্তমান বাংলাদেশ। সেদিন নিশ্চিত মৃত্যু জেনেও বীরদর্পে এগিয়ে চলা আসাদের মতন বীর পাওয়া দুস্কর, ইতিহাসেও এমন ঘটনা বিরল। তার অনুপ্রেরণার ফলেই পরবর্তী সকল আন্দোলনের শক্তি যুগিয়েছিল, যার সর্বশেষ ফসল হলো ২৪ এর স্বৈরাচার পতন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আসাদ দিবস উপলক্ষে শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ ও শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শিক্ষক শিক্ষার্থী ও পরিবারের লোকজন আসাদের স্মৃতিচারণ এবং আসাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

শহীদ আসাদ ১৯৪২ সালের ১০ জুন জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর থানার ধানুয়া গ্রামে। বাবার নাম মোহাম্মদ আবু তাহের। তিনি ১৯৬০ সালে মেট্রিক এবং ১৯৬৩ সালে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে ইতিহাসে সম্মানসহ এমএ পাস করেন। ১৯৬৯ এর ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে ঢাকার রাজপথে ছাত্র সংগ্রাম পরিষদের ডাকে আন্দোলনে অংশগ্রহণ করে ঢাকা মেডিকেল কলেজের সামনের (চাঁনখারপুল) এলাকায় পুলিশের গুলিতে নিহত হন আমান উল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। সেই থেকে দিবসটি শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD