1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

যুদ্ধ এখনো শেষ হয় নি’ বলে মন্তব্য করেছেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

যুদ্ধ এখনো শেষ হয় নি’ বলে মন্তব্য করেছেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান।

রাজশাহী ব্যুরো ঃ চাঁদাবাজ, ঘুষবানিজ্য , লুটেরা  ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয় নি’ বলে মন্তব্য করেছেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বলেন, রাজশাহীতে ৫ আগস্টের পর কোন চাঁদাবাজ আছে? দুর্নীতিবাজ আছে ? ঘুষ বানিজ্য আছে? যদি থেকে থাকে তবে আপনাদের কাছে অনুরোধ এসব ছেড়ে দেন। আল্লাহ ওয়াস্তে ছেড়ে দেন। আপনাদের কাছে আমাদের বিনিত নিবেদন। আমাদের বিনিত অনুরোধ যদি কেউ না মানেন তাহলে বলতে চাই আমাদের যুদ্ধ শেষ হয় নি। ইনসাফ কায়েম না হওয়া পর্যত এই আন্দোলন চলবে। আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।

১৫ বছর পর জাতি জুলুমের হাত থেকে রক্ষা পেয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারাই করেছেন তাদেরকে সরকার জুলুম অত্যাচার করেছে। গত ১৫ বছর আওয়ামী সরকার তান্ডব চালিয়েছেন। ১১ জন দায়িত্বশীল নেতাকে তারা কেড়ে নিয়েছে। কাউকে দেশেও থাকতে দেয় নি। দফায় দফায় জেলে নিয়েছেন। তারা কী করেছেন। কিছুই করে নি। তাদের অপরাধ তাহলে কী ছিলো। অনেকে জিন্দা শহীদ হয়ে আছেন। হাত পা টুকরা টুকরা। বাকিদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, বলেন তিনি।

সম্মেলনে জামায়াতের আমির বলেছেন, এই সরকার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে পশুর মত গুলি করেছে , অনেক লাশ গুম করা হয়েছে। লাশ পুড়িয়ে  ছাই হয়ে আছে। এখনও বহু জায়গায় গেলে তারা আমাদের কাছে তাদের সন্তানের খবর চাই।

সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আমীর ড. কেরামত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন। এর আগে মাওলানা আরিফুল ইসলামের অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মী সম্মেলন শুরু হয়।

উল্লেখ্য, রাজশাহী জেলা কর্মী সম্মেলনে প্রায় লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। নগরীর মাদ্রাসা মাঠ থেকে শুরু করে সিটিহাট এবং তালাইমারী থেকে কাটাখালী ও রেল গেইট থেকে নওহাটা এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে নেতাকর্মীদের বহনকারী বাস ও মাইক্রোবাস রাখতে দেখা যায়। সকালে শীতের ভেতরেও কানায় কানায় পূর্ণ ছিল মাদ্রাসা মাঠের সম্মেলন কেন্দ্র।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD