1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

নালিতাবাড়ীতে ৩২৭৭ শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধসহ হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পঠিত

নালিতাবাড়ীতে ৩২৭৭ শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধসহ হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমিনুল ইসলাম, শেরপুর প্রতিনিধি 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে আঞ্চলিক শ্রম অধিদপ্তর ময়মনসিংহ কর্তৃক নিবন্ধন ভুক্ত শেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ী ও কাভার্ডভ‍্যান চালক শ্রমিক ইউনিয়ন ০২০ এর উদ্যোগে নালিতাবাড়ীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ীর কনফারেন্স রুমে শেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ০২০ কমিটির আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।

০২০ সংগঠনের সহ-সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ অন্যান্যরা ।

নালিতাবাড়ীতে শ্রমিক ইউনিয়ন ৩২৭৭ এর চাঁদা আদায়সহ অবৈধ কার্যক্রম বন্ধ ঘোষণা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুর জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং ০২০ ময়মনসিংহ এর নালিতাবাড়ী কমিটির সাঃ সম্পাদক মোক্তার হোসেন।

এতে বলা হয়, গত ১৪ জানুয়ারি নালিতাবাড়ীতে ৩২৭৭ এর অবৈধ কার্যক্রম বন্ধ করার পদক্ষেপ নিতে ইউএনও এবং ওসির দারস্ত হওয়ার জের ধরে পৌরশহরের বাইপাস পল্লী বিদ্যুৎ সংলগ্ন ট্রাক স্ট্যান্ডে অবৈধ ৩২৭৭ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন সামাদ ও সাঃ সম্পাদক সাইফুল ইসলাম গং আমাদের ০২০ সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করলে বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আমি সাঃ সম্পাদক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। আমরা উক্ত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে অবৈধ ৩২৭৭ শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধসহ আসামীদের গ্রেপ্তার ও ন্যায় বিচার দাবী করছি।

এ ব্যাপারে বক্তব্য জানতে শ্রমিক ইউনিয়ন- ৩২৭৭ এর সভাপতি শাহাদাত হোসেন সামাদ এর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে বারবার চেষ্টা করে ফোনটি বন্ধ পাওয়া যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD