1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

গোদাগাড়ীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

গোদাগাড়ীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত।

মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

গোদাগাড়ীতে জাতীয়তাবাদি দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ড শাখা পর্যায়ের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

১৫ জানুয়ারি ( বুধবার)  বিকেল ৪ টায় গোদাগাড়ী পৌরসভার হেলিপ্যাড মাঠে এই সভাটি অনুষ্ঠিত হয়।

৫ নং ওয়ার্ড শাখা বিএনপি সভাপতি ডাঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম খোকার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি  চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মেজর জেনারেল (অবঃ)  মোঃ শরিফ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া রুলু,রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মোঃ মাহবুবুর রহমান বিপ্লব, ডাইংপাড়া বনিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশীদ,

গোদাগাড়ী পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোঃ ফরহাদ বাদশা প্রমুখ।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সামজাদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল শরীফ উদ্দীন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সবাই এক হয়ে ধানের শীষের পাশে থাকবেন। জাতীয়তাবাদী দল বিএনপির সাথে থেকে আমাদের সকল কার্যক্রমকে ত্বরান্বিত করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD