1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহীতে বিএনপি নেতা নাসিরের সমর্থনে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩০ বার পঠিত

 

রাজশাহীতে বিএনপি নেতা নাসিরের সমর্থনে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

রাজশাহী ব্যুরো

দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসির হোসেন অস্থিরের সমর্থনে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী সদর হাসপাতাল মোড় থেকে র‌্যালিটি বের করা হয়। এরপর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিন্দুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সাবেক সহসভাপতি ও রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি নুসরাত এলাহী রিজভী। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আব্দুল কাইউম রিণ্টু, স্বপন শেখ, মহানগর কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলামিন শেখ, মৎস্যজীবী দল নেতা প্লাবন আহমেদ প্রমুখ। পথসভায় নুসরাত এলাহী রিজভী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুসিয়ারি দেন তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD