1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে ২ ফাইনালিস্ট চূড়ান্ত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৭ বার পঠিত
গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে ২ ফাইনালিস্ট চূড়ান্ত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
“সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” স্লোগানে ‘একটি ফুটবল, একটি পৃথিবী’ প্রতিপাদ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন পাড়া এলাকায় “নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ইং- এর ফাইনাল খেলার ২ দল চূড়ান্ত হয়েছে। দল দুটো হলো- রুবেল স্মৃতি একাদশ ও শামীম একাদশ।
রাতের প্রথম সেমিফাইনালে রুবেল স্মৃতি সংঘ টাইব্রকারে ২-০ গোলে রাহুল একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল করতে পারেনি।
দ্বিতীয় সেমিফাইনাল খেলায় শামীম একাদশ নির্ধারিত সময়ের খেলায় ১-০ গোলে ডার্কস নাইট একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
উল্লেখ্য, এমাসের ৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে এ মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজক ও শামীম একাদশের অধিনায়ক রবিন শেখ জানান, আগামী ১০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭  টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে রুবেল স্মৃতি সংঘ বনাম শামীম একাদশ একে অপরের মোকাবেলা করবে। ফাইনালে খেলা প্রিয় সকলের উপস্থিতি কামনা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD