1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

রাজশাহীর দুর্গাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও।

মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি 

রাজশাহীতে শীতের তীব্রতা বেড়েই চলছে  দিনকে দিন, ঠিক তখনি    শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়ালেন রাজশাহীর দুর্গাপুরের ইপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।

০৩-০৩-২০২৫ শুক্রবার  সন্ধ্যায়  পৌরসভা দুর্গাপুর কেন্দ্রীয় কালী-মন্দিরে  ১৪২ টি  শীতবস্ত্র (কম্বল) উপজেলার দুর্গাপুর, হরিপুর, নান্দীগ্রাম, বেলঘরিয়া, হোজা, রাতুগ্রাম সহ বিভিন্ন স্থানের হিন্দু সম্প্রদায়ের   অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসময়ে উপস্থিত ছিলেন, কেন্দ্র কালী মন্দিরের সভাপতি উৎপল সরকার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার প্রাং,  সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীরেন্দ্রনাথ সরকার, সাবেক ওয়ার্ড কমিশনার শ্রী শুনীল প্রাং।

শীতবস্ত্র বিতরণকালে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারি অনুদানের পাশাপাশি সমাজের বিত্তবানদের এই অসহায় মানুষদের পাশে এগিয়ে আসা একান্ত প্রয়োজন। আমরা সাধারণ মানুষের কাছে বিভিন্ন স্থানে শীতবস্ত্র  পৌঁছে দিচ্ছি এবং তা অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD