1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নড়াইলে মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯২ বার পঠিত

নড়াইলে মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি:
“মানবতার কল্যাণে আমরা” স্লোগানকে সামনে রেখে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “মানবিক সেবা ফাউন্ডেশন”। উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি জানান, সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে নড়াইল শহরের আশেপাশে কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্রগুলি পৌঁছে দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যরা। এছাড়াও নড়াইল শহরের বিভিন্ন জায়গায় বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টাগণ ও অন্যান্য সদস্যবৃন্দ। বর্তমান দেশের বাইরে অবস্থানরত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান (ফকির আশিক) মুঠোফোনের মাধ্যমে জানান, ২০২৩ সালে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও দুঃস্থ মানবতার কল্যাণে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরণের সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাড. কাজী জিয়াউর রহমান, উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম, উপদেষ্টা মোঃ গোলাম আকবর, উপদেষ্টা মোঃ সুবরাজ মোল্ল্যা, ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ রমজান বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম নাসির, সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয় হোসেন, প্রচার বিষয়ক সম্পাদক মোঃ মিলন শিকদারসহ  বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাড. কাজী জিয়াউর রহমান বলেন “মানবিক সেবা ফাউন্ডেশন” সর্বদা অসহায় ও দুঃস্থ মানবতার কল্যাণে সেবামূলক কাজ করে আসছে। আমি এ ধরণের ভালো কাজের জন্য সকল সেচ্ছাসেবীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং মানবিক সেবা ফাউন্ডেশন এর সার্বিক মঙ্গল কামনা করি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD