1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রাইভেটে যাওয়ার পথে নিখোঁজ শিশু, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ৩। কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড

দৌলতদিয়া ৭ নং ফেরীঘাটের পন্টুন বন্ধ, যানবাহন পারাপারে ব‍্যাঘাত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত
দৌলতদিয়া ৭ নং ফেরীঘাটের পন্টুন বন্ধ, যানবাহন পারাপারে ব‍্যাঘাত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রোববার মধ্যরাত দেড়টার দিকে সংযোগ সড়ক থেকে ফেরীতে উঠার সময় কার্ভাড ভ্যান গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়। এঘটনায় কোন নিখোঁজ ও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনায় গভীর রাত থেকে ৭ নং ফেরীঘাটের পন্টুন বন্ধ রয়েছে। এসময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ট্রাকের চালক ও সহকারি। নিয়ন্ত্রণ হারানো কার্ভাড ভ্যান উদ্ধারে কাজ করছে ঘাট কর্তৃপক্ষ।
নিয়ন্ত্রণ হারানো কার্ভাড ভ্যানের চালক, মো. ফিরোজ জানান, হঠাৎ গাড়ির ব্রেকে কাজ না করায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে আমার সহকারির মাথায় আঘাত লেগেছে। তাছাড়া আর কোনো ক্ষতি হয়নি। এ ঘাটে ইতিপূর্বেও অনেক গাড়ী ফেরীতে উঠার সময় পদ্মা নদীতে পড়ে গেছে। এবং হতাহতের ঘটনাও ঘটেছে অনেক। ফেরীতে উঠার আগের সংযোগ সড়কটি বেশি ঢালু হওয়ায় এ দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে বলে জানান একাধিক চালকরা। তবে এখানে ফেরীঘাট কতৃপক্ষের গাফিলতির কথাও বলেছেন চালক ও যাত্রীরা। সময়মতো সংযোগ সড়কটি সংস্কার না হওয়ার কারণে এ দুর্ঘটনাও ঘটছে বলেও জানান তারা।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক, মো: সালাহউদ্দিন জানান, রোববার রাত দেড়টার দিকে ফেরী লোড হওয়ার সময় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরীতে না উঠে পাশে পন্টুনে আটকে যায়। গাড়িটি নদীতে পড়ে না যায় এবং গাড়ীতে থাকা মালামালের ক্ষতি না হয় সেজন্য রাত দেড়টার পর থেকে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। তবে কোন নিখোঁজ নাই। জীবনহানির ঘটনা ঘটেনি। আমাদের উদ্ধার কাজের দায়িত্বরত কর্মকর্তাগন ঘাটে এসে উপস্থিত হয়েছেন এবং উর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত হয়েছেন। কাভার্ড ভ‍্যানটি উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD